স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নিয়োগ, বদলি বা কাজের তদবিরের কথা বলে একটি প্রতারক চক্র মুঠোফোনে ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে দেশের স্বাস্থ্যসেবা শাখার বিভিন্ন অফিসে বিকাশে টাকা চাওয়া, নিয়োগ, বদলি বা কাজের তদবির করা হচ্ছে। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের ব্যাপারে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।