স্বাস্থ্য শিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসন পরিচালিত নেত্রকোনা শহরের ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে গতকাল রোববার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের ইউনাইট ফর বডি রাইটস প্রকল্প। এতে বিনা মূল্যে বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান সকালে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। প্রকল্পের উন্নয়ন কর্মকর্তা মৃণাল চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য দেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, স্কুলের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন খন্দকার, নারী প্রগতি সংঘের আলী আমজাদ খান প্রমুখ।