প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা বাস্তবায়নে সব তামাকজাত দ্রব্যের মোড়কে ৯০ ভাগ ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ডব্লিউবিবি ট্রাস্ট। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এনডিএফের চেয়ারম্যান ইবনুল সাঈদ, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।