স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. তারিকুজ্জামান রিপনকে (৩২) তাঁর বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। গতকাল বুধবার ভোররাতে উপজেলা সদরে স্বাস্থ্য সহকারীর বাসভবনে এ ঘটনা ঘটে।পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, আহত তারিকুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কেন্দুয়া থানার ওসি মো. আলমগীর শেখ বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।