স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেল ঘোণষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পে-কমিশন ঘোষণার আগে বেতন স্কেল দেওয়া না হলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম জেলার স্বাস্থ্য সহকারীরা। একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধন ও সমাবেশে এই হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা যে কাজ করি সেটা শতভাগ টেকনিক্যাল। তাই আমাদের টেকনিক্যাল সুবিধাসহ বেতন স্কেল দেওয়ার দাবি জানাচ্ছি। নইলে আমরা টিকাদান কর্মসূচি বন্ধ করে দেব।’
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ, সদস্যসচিব মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাইফুল প্রমুখ।