স্বাস্থ্য সহকারীদের বেতনবৈষম্য নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য সহকারীদের পদ উন্নীতকরণের (আপগ্রেডেশন) মাধ্যমে বেতনবৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য সহকারীরা ঘোষণা দিয়েছেন, ৩১ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে ১ এপ্রিল থেকে ইপিআই কার্যক্রম বন্ধ করে তাঁরা কর্মবিরতি শুরু করবেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: নগরের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি এ কে এম মাইনদ্দিন খোকন।
ভোলা: একই দাবিতে দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক মো. হোসেন প্রমুখ।
ফরিদপুর: বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওসমান গণিও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।