স্বাস্থ্যকর খাবারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র গড়ে ওঠা খাবারের দোকান উচ্ছেদ এবং স্বাস্থ্যকর খাবারের দাবিতে মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার পরিবেশবিজ্ঞান বিভাগ ও পরিবেশবিষয়ক সংগঠন পরিবেশ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বটতলায় পাঁচ মিনিট প্রতীকী অবস্থান শেষে বেলা পৌনে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে কলা ও মানবিক অনুষদের ডিন মো. মোজাম্মেল হক, দর্শন বিভাগের শিক্ষক মো. কামরুল আহসান, পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক আমির হোসেন ভূঁইয়া প্রমুখ অংশ নেন।