স্বাস্থ্যকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোনাগাঁতী গয়হাট্টা গ্রামে গত রোববার রাত ১০টার দিকে বাবা ও দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বড় ভাই মাহমুদুল হক (৪০) ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও গ্রামবাসী জানায়, ঘটনার রাতে মাহমুদুলের দুই ভাই আবদুল মালেক ও আবদুল হান্নানের সঙ্গে তাঁদের
বাবা মতিয়ার রহমানের কথা-কাটাকাটি থেকে মারধর শুরু হয়। মাহমুদুল থামাতে গেলে ভাইদের লাথিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।