স্বাস্থ্যকেন্দ্র স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুটি উচ্চবিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি ডেলিভারি সেন্টার ও দুটি ভ্রাম্যমাণ ডেলিভারি সেন্টার স্থাপন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গতকাল শনিবার দিরাই ব্র্যাক উন্নয়ন কর্মসূচির অভিহিতকরণ সভায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী আবদুর রাজ্জাক এ কথা জানান। তিনি বলেন, উপজেলার সরমঙ্গল ও দত্তগ্রামে উচ্চবিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র ও ডেলিভারি সেন্টার স্থাপনের কাজ এ মাসেই শুরু হবে। এ সময় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছান চৌধুরী ও ব্র্যাক উপজেলা শিক্ষা কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু নোমন সরকার উপস্থিত ছিলেন। l