স্বাস্থ্যক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও নবজাতকের জন্য করণীয় বিষয়ে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আয়োজিত এ স্বাস্থ্যক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আমীমুল এহসান তৌহিদ। সিআইপিআরবির (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশ) এমপিডিআর (মেটারনাল অ্যান্ড পেরিয়েন্টাল ডেথ রিভিউ) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ শাহজামাল, এমপিডিআর প্রকল্পের রায়গঞ্জ উপজেলা সমন্বয়কারী নূর মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুল মান্নান প্রমুখ।