স্বাস্থ্যনীতিতে প্রাণরসায়নবিদদের অন্তর্ভুক্তির দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জাতীয় স্বাস্থ্যনীতিতে প্রাণরসায়নবিদদের সুনির্দিষ্ট পদে অন্তর্ভুক্তিসহ আট দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারী বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী যে দাবিগুলো তুলে ধরেন, সেগুলো হলো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষক হিসেবে পদায়নের নীতিমালা গ্রহণ, বিএমডিসি কর্তৃক ডাক্তারদের জন্য প্রদত্ত রেজিস্ট্রেশনের অনুরূপ প্রাণরসায়নবিদদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুসারে সরকারি ও বেসরকারি হাসপাতালের ফরেন্সিক ল্যাবরেটরিতে প্রাণরসায়নবিদদের পদোন্নতির সুযোগসহ পদায়নের নীতিমালা গ্রহণ, জেলা/থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বায়োলজিক্যাল, ইমিউনোলজিক্যাল এবং মলিক্যুলার ডায়াগনসিসের ব্যবস্থা করে পদায়নের সুযোগ তৈরি, ওষুধ কোম্পানিগুলোতে রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোলার বিভাগে প্রাণরসায়নবিদ নিয়োগ বাধ্যতামূলক করা।