স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সচেতনতাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বাবুছড়া উচ্চবিদ্যালয়ের ২৩৫ জন কিশোরী অংশ নেয়। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলেটর আবদুর রাজ্জাক, মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা ও বাবুছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যন্দ্রিয় চাকমা। কর্মশালায় কিশোরী শিক্ষার্থীরা প্রজনন স্বাস্থ্য, বয়সন্ধিকালীন বিষয় এবং স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। কিশোরীদের প্রশ্নের জবাব দেন ডা. শামীমা ইসলাম। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি|