স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও অতিরিক্ত সচিব একই সময়ে বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ছুটির আমেজ। মন্ত্রী আ ফ ম রুহুল হক, সচিব এম এম নিয়াজউদ্দিন এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) জিল্লার রহমান বিদেশে। প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির নিজের নির্বাচনী এলাকায়। মন্ত্রণালয়ে তাই লোকসমাগম কম। স্বাস্থ্যমন্ত্রী ১৯ মার্চ রাতে স্পেনের উদ্দেশে দেশ ছেড়েছেন। সেখান থেকে তিনি গেছেন উগান্ডায়। সূত্র বলছে, আজ বৃহস্পতিবার রুহুল হক দেশে ফিরতে পারেন।নির্দেশ আছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব একসঙ্গে দেশের বাইরে থাকতে পারবেন না। সচিব এম এম নিয়াজউদ্দিন ২৪ মার্চ গেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে। মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আটলান্টার সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিতে গেছেন সচিব।জিল্লার রহমান মালয়েশিয়ায় গেছেন ২৪ মার্চ। তাঁর সহকারী বলতে পারলেন না কী কাজে তিনি গেছেন।