প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত। পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালেই অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে খালেদা জিয়াকেও অংশগ্রহণ করতে হবে।’ দিনাজপুরে অরবিন্দু শিশু হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, বিএমএর সভাপতি ডা. মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।