স্বাস্থ্যমন্ত্রীর আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে আমাদের ছেলেরা (বাংলাদেশ) ভালো খেলেছে। ভালো নৈপুণ্য দেখিয়েছে। একদিন বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট জয় করবে। সেখানে সাতক্ষীরার ছেলেরা নেতৃত্ব দেবে।’ গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে নবম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ, সংরক্ষিত আসনের সাংসদ রিফাত আমীন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা