স্বাস্থ্যমন্ত্রীর সাবেক পিএসকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব মো. ওয়াহেদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি এখন বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত আছেন। ওয়াহেদুর রহমানকে ১৪ অক্টোবর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসের শেষে দিকে ওয়াহেদুর রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে (বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে) তলব করে পৃথক নোটিশ দেওয়া হয়। দুজনকে ৫ অক্টোবর হাজির হতে বলা হয়। এর মধ্যে সিরাজুল ইসলাম সে দিন হাজির হয়ে বক্তব্য দিলেও ওয়াহেদুর রহমান দাপ্তরিক ঝামেলার কথা বলে আসেননি। পরে তাঁকে ১৪ অক্টোবর তলব করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দুদকের নোটিশে সিরাজুল ইসলাম ও ওয়াহেদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্থাপিত করোনা হাসপাতালের শয্যা কেনায় অনিয়ম এবং ঘুষ গ্রহণপূর্বক করোনা রোগীদের আসন বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।