প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামে গতকাল রোববার দিনব্যাপী প্রস্তাবিত ‘হোগলা হাজী আলাউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল’ মাঠে ফ্রি স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে। এ সময় এক হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। হাজী আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ওই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ মো. রুমান এর আয়োজন করেন। স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মীর সাব্বির ও হায়দার আলী। চিকিৎসক ছিলেন এম শরীফুল ইসলাম, বাহাউদ্দিন আল মামুন, মো. কামাল হোসেন, মো. সাইফুল ইসলাম, গোলাম মাহমুদ রায়হান, তাসনুভা মাহিন, মশিউর রহমান ও আপেল মাহমুদ। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|