স্বাস্থ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গতকাল বুধবার স্বাস্থ্যমেলা হয়েছে। গুরুদাসপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় তরুণ সংঘ পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চিত্রলেখা নাজনীন, ইউএনও ইয়াসমিন আক্তার ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মেলার উদ্বোধন করেন। পরে তাঁরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধন শেষে আলোচনা সভা হয়। জাতীয় তরুণ সংঘের ভাইস চেয়ারম্যানর মাহবুবুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রকল্প পরিচালক সেলিম আক্তার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মজিবুর রহমান। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি