স্বাস্থ্যমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল রোববার দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু হয়েছে। নড়াইল সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন রশিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল গাফফার খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সী হাফিজুর রহমান, জেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি দিলারা বেগম, জেলা বিএমএ সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ। মেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অন্তঃসত্ত্বা নারীর অংশগ্রহণে ‘মা ও নবজাতক শিশু স্বাস্থ্যবিষয়ক’ কুইজ প্রতিযোগিতা, বিদ্যালয়-পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্যবান শিশু নির্বাচন, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।