প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেলা সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার স্তন ক্যানসার বিষয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সচেতনতামূলক স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ার খান হাসপাতালের স্বত্বাধিকারী আনোয়ার খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। স্বাস্থ্যশিবিরে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা নেন। এ উপলক্ষে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, জেলা মহিলা–বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা ও মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি