স্বাস্থ্যসম্মত শৌচাগার মাত্র ১৪ শতাংশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাত্র ৩৩ দশমিক ৩৪ ভাগ মানুষ শৌচাগার ব্যবহার করে। এর মধ্যে মাত্র ১৪ দশমিক ৪৬ শতাংশ শৌচাগার স্বাস্থ্যসমঞ্চত।গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য উপস্থাপন করা হয়।‘ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন’বিষয়ক কর্মশালায় জানানো হয়, উপজেলায় মোট পরিবারের সংখ্যা ৭০ হাজার ১৫০টি। এর মধ্যে ২৩ হাজার ৩৯৩টি পরিবার শৌচাগার ব্যবহার করে। তবে এর মধ্যে ১৮ দশমিক ৮৮ শতাংশ শৌচাগারই অস্বাস্থ্যকর। অথচ সরকারিভাবে দাবি করা হয়, উপজেলায় ৮৮ ভাগ মানুষ স্বাস্থ্যসমঞ্চত শৌচাগার ব্যবহার করে। ব্র্যাকের তথ্যের সঙ্গে সরকারি তথ্যের ব্যাপক গরমিল ধরা পড়ায় কর্মশালায় উপস্থিত সুধীজনেরা সরকারের স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন।