স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল সোমবার বিনামূল্যে চোখ ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। জেলার বেসরকারি সংগঠন পল্লীশ্রীর ‘সমৃদ্ধি কর্মসূচির’ উদ্যোগে ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়। সকালে কর্মসূচির উদ্বোধন করেন ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান তোসাদ্দেক হোসেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক নাজমুল ইসলাম এবং চক্ষু বিভাগের চিকিৎসক অজান্তা রায় রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্র দেন। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। প্রায় ৩০০ গরীব ও দুস্থ রোগীকে এই সেবা দেওয়া হয়।