স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ৫০ জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেবামূলক প্রতিষ্ঠান প্যারেন্টস লাউঞ্জ। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির জামাল খান কার্যালয়ে সেবা কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল ও চিটাগাং আই কেয়ারের চিকিৎসকেরা। প্যারেন্টস লাউঞ্জের সংগঠক বাদল সৈয়দ জানান, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়া ছাড়াও তাঁদের একটি হেলথ কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড দেখিয়ে তাঁরা বিভিন্ন হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নিতে পারবেন।