স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাস্থ কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার নূরপুর এলাকার কমিউনিটি হেলথ অ্যান্ড হার্ট হাসপাতালে সুবিধাবঞ্চিত রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়্যারম্যান ও শিশু সার্জন কাজী কামরুজ্জামানের নেতৃত্বে ১৬ জন চিকিৎসকের একটি দল এই সেবা দেয়। দিনব্যাপী কর্মসূচিতে পাবনা জেলা সদর ও আশপাশের এলাকার প্রায় ১ হাজার ১০০ রোগীকে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু, অর্থোপেডিকস, সার্জারি, ইএনটি, ফিজিওথেরাপি, নিউট্রিশন বিষয়ে চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়া হয়েছে।