১ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মা ও শিশুদের জন্য নামমাত্র মূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে ফারিয়া লারা ফাউন্ডেশন। গাজীপুরের রাজেন্দ্রপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই কর্মসূচি পালিত হবে।ফাউন্ডেশন সূত্র জানায়, ১ ডিসেম্বর বিশেষ এই স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করবেন গাজীপুরের সিভিল সার্জন মো. হাবিবুল্লাহ। ওই দিন স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা করা হবে। ২ ডিসেম্বর সাপ্তাহিক ছুটিতে কর্মসূচি চলবে না। ৩ ডিসেম্বর সাধারণ রোগী এবং ৪ ডিসেম্বর মেডিসিন ও সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ৫ ডিসেম্বর কিডনি ও ডায়াবেটিস, চর্ম ও যৌন এবং দন্তরোগের পরীক্ষা ও চিকিৎসা করা হবে। ৬ ডিসেম্বর হূদেরাগ, ৭ ডিসেম্বর নাক, কান, গলা এবং ৮ ডিসেম্বর চক্ষুরোগের পরীক্ষার পর চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসরা জন্য মাত্র ১০ টাকা দিয়ে নিবন্ধন করাতে হবে এবং নামমাত্র মূল্যে পরীক্ষা করানো হবে।ওই সূত্র জানায়, সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রোগী দেখা হবে। এই বিশেষ সেবা সপ্তাহ পালনে সাহায্য করছে সিঙ্গার বাংলাদেশ। বিজ্ঞপ্তি।