প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে এ ক্যাম্প হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জাহেদুল ইসলাম। অন্তঃসত্ত্বা মায়েদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বক্তব্য দেন ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, সিআইপিআরবির এমপিডিআর প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নূর মাহমুদুর রহমান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শক আবু ইয়াহিয়া প্রমুখ। এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৭ জন অন্তঃসত্ত্বা নারী অংশ নেন।