স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই মোটরসের ব্যবস্থাপনায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা গ্রামে গতকাল বুধবার দিনব্যাপী সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নর্থ পার্টের সেলস ম্যানেজার শামীম আহমেদ, রংপুর রিজিওনাল ইনচার্জ আতিয়ার রহমান, সিনিয়র প্রডাক্ট এক্সিকিউটিভ তন্ময় মজুমদার, সিনিয়র সার্ভিস এক্সিকিউটিভ প্রকৌশলী হাবিবুর রহমান, টেরিটরি ম্যানেজার জহুরুল হক প্রমুখ। এই ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে সোনালিকা ট্রাক্টরের মালিক ও চালকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ বিতরণ করা হয়।