স্বাস্থ্যসেবা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড হসপিটাল লিমিটেড সম্প্রতি সানসাইন এডুকেশন গ্রুপের কর্মকর্তা, কর্মচারী এবং উপযুক্ত পোষ্যদের বিশেষ সুবিধার আওতায় স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে করপোরেট চুক্তি সই করেছে। ইউনাইটেড হসপিটালের পরিচালক (ক্লিনিক্যাল অপারেশনস) ডা. দবির উদ্দিন আহমেদ এবং সানসাইন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন আনিতা গাজী ইসলাম, মাহ্তাব গাজী রহমান, সৈয়দ আশরাফুল মাসুম, নাদিয়া ইমাম এবং সঞ্জয় মজুমদার। বিজ্ঞপ্তি