স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া ও সন্দ্বীপে মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা পাবলিক পলিসি ফোরাম। গতকাল মঙ্গলবার নগরের প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ এ কর্মসূচিতে সহযোগিতা করে। সমাবেশে বক্তারা বলেন, পটিয়ার পাঁচুরিয়ায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অবেদনবিদ না থাকায় রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। একইভাবে সন্দ্বীপ উপজেলায় কোনো সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় রোগী পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে বক্তাদের অভিযোগ।