স্বাস্থ্যসেবা বিভাগের বিদায়ী সচিবকে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসেবা বিভাগের বিদায়ী সচিব মো. আসাদুল ইসলাম।
স্বাস্থ্যসেবা বিভাগের বিদায়ী সচিব মো. আসাদুল ইসলাম।

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বদলি করা স্বাস্থ্যসেবা বিভাগের বিদায়ী সচিব মো. আসাদুল ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব থেকে তাঁকে সিনিয়র সচিব করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।

এর আগে গত ৪ জুন আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়।

আজ আসাদুল ইসলামের নতুন পদে যোগ দেওয়ার কথা। স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। তাঁরও আজ নতুন পদে যোগ দেওয়ার কথা।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দুজন অতিরিক্ত সচিবকেও বদলি করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে ও ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।