স্বাস্থ্যসেবা হাসপাতালে ওষুধ সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবা হাসপাতালের ফার্মেসিতে ছাড়ে ওষুধ বিক্রি করা হয়—এমন প্রচারপত্র প্রদর্শন না করা ও ফার্মেসি থেকে ওষুধ কিনতে রোগীদের চাপ দেওয়া বন্ধ করার শর্তে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহ শুরু হয়েছে।স্বাস্থ্যসেবা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ন্যায্যমূল্যে ওষুধ দিতে হাসপাতালের ভেতরে একটি ফার্মেসি রয়েছে। কিন্তু কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গত এপ্রিল মাসে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হাসপাতালে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দেয়। ২০ জুলাই জেলা প্রশাসনের হস্তক্ষেপে এক সমঝোতা সভায় সমিতির নেতারা হাসপাতালে ওষুধ সরবরাহ সচল রাখতে সম্মত হন। স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ইকরামুল হক বলেন, এ হাসপাতালের ফার্মেসিতে ছাড়ে ওষুধ বিক্রি করা হয়—এমন প্রচারপত্র প্রদর্শন না করার শর্তে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি হাসপাতালে ওষুধ সরবরাহ করতে রাজি হয়েছে।কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা সভাপতি মো. আজিজুর রহমান বলেন, সমিতির পক্ষ থেকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করার পর তারা স্বাস্থ্যসেবা হাসপাতালের ফার্মেসিতে ওষুধ সরবরাহ শুরু করেছে।