স্বাস্থ্যসেবার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে গতকাল রোববার থেকে ‘স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের মাধ্যমে কন্যাশিশুর ক্ষমতায়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস, নিউজ নেটওয়ার্ক ও লাবণ্য নামের সংগঠন যৌথভাবে বেগম রোকেয়া মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। ইউএনও মামুন উর রশীদের সভাপতিত্বে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুলতানা পারভীন, আয়োজক লাবণ্য সংগঠনের রেহানা আশিকুর রহমান, নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষক অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর