প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গৃহবধূ জেসমিন আক্তার হত্যার ঘটনায় গত বুধবার গ্রেপ্তার হওয়া স্বামী মকলেছুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী নির্বাহী হাকিমের খাসকামরায় ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।
বাগমারা থানার পুলিশ জানায়, বুধবার রাতে রাজশাহী শহর থেকে স্ত্রীকে হত্যার অভিযোগে নওগাঁর মান্দার ডুবইল গ্রামের মকলেছুর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী বলেন, বছর কয়েক আগে মকলেছুরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের জেসমিন আক্তারের বিয়ে হয়। এর পর থেকেই মখলেছুর স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করানোর চেষ্টা করছিলেন। স্ত্রী রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। গত ২১ জুলাই রাতে তাঁকে হত্যা করে লাশ পরিত্যক্ত পুকুরে ফেলে দেওয়া হয়।