স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা বারের আইনজীবী জাহানারা বেগমের মা মোছাম্মৎ আনোয়ারা খাতুন ওরফে সোনারা বেগম (৬০) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আবু শহিদ (২৪) খুনের দায় স্বীকার করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আবু শহিদ সিলেটের বিচারিক হাকিম (দ্বিতীয়) কাজী মুশফিক মাহবুবের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, বাড়ির দলিল চুরি করতে গিয়ে দেখে ফেলায় সোনারা বেগমকে খুন করেন। এ সময় তাঁর সঙ্গে আরও পাঁচজন প্রতিবেশী ছিলেন।জবানবন্দিতে আবু শহিদ জানান, তিনি মাদ্রাসায় পড়াশোনা করায় বাড়ির মালিক সোনারা বেগম প্রায়ই তাঁকে কোরআন তেলওয়াত করার জন্য ঘরে ডেকে নিতেন। এই যাওয়া-আসার কারণে প্রতিবেশীরা দলিল চুরি করার জন্য তাঁকে প্ররোচিত করেন। গত ২৪ অক্টোবর রাত প্রায় আড়াইটায় ঘরে ঢুকে দলিল চুরি করার সময় বাড়ির গৃহকর্মী সেলিনা দেখে ফেললে তাঁকে টাকাপয়সা দিয়ে বিদায় করা হয়। পরে দলিলটি আলমারি থেকে নেওয়ার সময় সোনারা বেগম ঘুম থেকে জেগে গেলে তাঁকে আবু শহিদসহ তাঁর সঙ্গে থাকা অন্য পাঁচজন কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।