স্বীকারোক্তিমূলক জবানবন্দি চাক্কি রাসেলের

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার অন্যতম আসামি চাক্কি রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. জিহাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আজ বৃহস্পতিবার সকালে এ মামলার অন্যতম আসামি এম এ কাইয়ুমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুটার রুবেল, কালা রাসেল ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাক্কি রাসেলও আজ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিলেন।
২৬ অক্টোবর এই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে এম এ মতিনকে গ্রেপ্তার করা হয়।
২৮ সেপ্টেম্বর গুলশানে সিজার তাবেলাকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন: