প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক তাঁর খাসকামরায় জবানবন্দি নেন। আদালত জবানবন্দি নেওয়া শেষে আসামি মালেককে কারাগারে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে গতকাল আবদুল মালেককে হাজির করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।আদালত আসামি জবানবন্দি দেবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসামিকে সময় দেন। পরে আদালত বিকেল থেকে তাঁর জবানবন্দি নেওয়া শুরু করেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।