প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার এই জবানবন্দি দেন আকবর আলী।ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া আকবর আলীর এ জবানবন্দি গ্রহণ করেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে আকবরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার এ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন আল আমিন।চলতি বছরের ৫ মার্চ রাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। তাঁকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।