স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নূর হোসেনের দেহরক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে চার্চিলকে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সাত খুনের বিষয়ে চার্চিল চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে আদালতে জানিয়েছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ।
এর আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালত মোর্তুজা জামান চার্চিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।