স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হওয়া সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কেশব রায় চৌধুরী তাঁর খাসকামরায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আজিজুরকে কারাগারে পাঠানো হয়।দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, জবানবন্দিতে আজিজুর হল-মার্কের অর্থ কেলেঙ্কারি করার ক্ষেত্রে নিজেকে মূল হোতা হিসেবে স্বীকার করেন। বলেন, হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেন ও হিসাব পর্যালোচনা করে এলসির সীমা কোনো কোনো ক্ষেত্রে তিন কোটি থেকে ৩০ কোটি টাকা করে দিয়েছেন।