স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আরামবাগে সৌদিয়া-এস আলম পরিবহনের কাউন্টারে জোড়া খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চারজন। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে ও সহায়তার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। গত ১৬ মার্চ রাতে এ হত্যার ঘটনা ঘটে। হত্যার অভিযোগ স্বীকার করে গতকাল মহানগর হাকিমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আল আমিন, সোহেল, আহসানউল্লাহ রবিন ও সাহায্যকারী সজীব।