স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হিযবুত তাহ্রীরের চার সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের চার সদস্য নাসির উদ্দিন মজুমদার জিলানী, রাকিব উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ ও ওমর শরীফ গতকাল বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক দুটি আদালত এই চারজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি দল এই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থেকে হিযবুত তাহ্রীরের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। আদালত সূত্র জানায়, গতকাল হিযবুত তাহ্রীরের চার সদস্যকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের জবানবন্দি লিপিবদ্ধ করেন আদালত।