স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুই আসামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের নেতা ও শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি এনামুল হককে পুড়িয়ে মারার মামলায় গ্রেপ্তার করা দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক দাবি করেন, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্য দিয়ে এনামুল হক হত্যা মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে।
আবদুর রাজ্জাক দাবি করেন, গত শনিবার সন্দেহভাজন আসামি হিসেবে বাগানটুলি গ্রামের সুমন ওরফে ট্যাবলেট সুমন (২৬) ও রোববার বিকেলে একই গ্রামের লালচানকে (২১) গ্রেপ্তার করা হয়। গত রোববার চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের সামনে সুমন ও সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজার সামনে লালচান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা জানান সালাউদ্দিনের গ্রেপ্তারের প্রতিবাদেই তাঁরা আওয়ামী লীগের নেতা এনামুল হকের দোকানে হামলা চালান। ঘটনার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা জড়িত।