স্বীকৃতি না দেওয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দ্বিতীয় বিয়ের স্বীকৃতি না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আবদুল মন্নাফের দ্বিতীয় বিয়ের স্বীকৃতি নিয়ে গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মন্নাফের দায়ের কোপে তাঁর বাবা সিরাজ উদ্দিন গুরুতর আহত হন। গতকাল বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।