স্বেচ্ছায় রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ। এ সময় স্বেচ্ছায় শতাধিক ব্যক্তি রক্তদান করেন।