স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে রাজাপুরে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুড়তলা গ্রামে স্বেচ্ছাশ্রমে খালের ওপর সাঁকো নির্মাণ করতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আহত নবম শ্রেণির এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত শুক্রবার সাঁকো নির্মাণের সময় গাছের নিচে চাপা পড়ে শামিম হাওলাদার (১৪) নামের ওই স্কুলছাত্রের মুখমণ্ডল থেঁতলে যায়। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে সে মারা যায়। শামিম উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পূর্ব বাদুড়তলা গ্রামের আবদুল করিম হাওলাদারের ছেলে।

শামিমের বাবার অভিযোগ, ইউপি সদস্যের দায়িত্বে অবহেলার কারণেই জীবন দিতে হয়েছে শামিমকে।