স্বেচ্ছাশ্রমে বাঁধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের বেড়িবাঁধের একাংশ গত শনিবার সকালে কাজলা নদীর পানির চাপে ভেঙে যায়। এলাকাবাসী প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দিকে তাকিয়ে না থেকে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া অংশ দ্রুত মেরামত করেন। এতে বড় ধরনের বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে কোড়গ্রাম ও সাতঘরিয়া গ্রামসহ দুটি বিলের প্রায় ৩০০ হেক্টর জমির ফসল।