স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, প্রকল্পের টাকা চেয়ারম্যানের পকেটে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের খালকুলপাড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী রাস্তা নির্মাণ করছেন৷ আর সেই রাস্তাকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প দেখিয়ে নয় মেট্রিক টন গম বরাদ্দ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সাড়ে ছয় মেট্রিক টন গম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ছাড় করিয়ে নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান৷
এলাকাবাসী অভিযোগ করেছেন, তাঁরা নিজেদের চলাচলের সুবিধার্থে সবাই মিলে রাস্তাটি নির্মাণ করছেন৷ প্রকল্পের বরাদ্দ সম্পর্কে তাঁরা কিছুই জানেন না৷ তবে স্থানীয় যুবকদের ক্লাবে চেয়ারম্যান বিশকল্যাণ চাকমা ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন৷
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৩-২০১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূিচর আওতায় প্রথম পর্যায়ে ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা নয় মেট্রিক টন গম বরাদ্দে তারাবুিনয়া িব্রক সলিং রাস্তা থেকে খালকুলপাড়া হয়ে মাইনী নদী পর্যন্ত রাস্তা নির্মাণ ও সংস্কার নামের একটি প্রকল্প হাতে নেন৷ গত ৭, ১৩ ও ৩০ জানুয়ারি প্রকল্পের তিন ভাগ বরাদ্দ উত্তোলন করে নিলেও চেয়ারম্যান কোনো প্রকল্পের কাজ করেননি৷
গত শনিবার প্রকল্প এলাকায় গিয়ে জানা যায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এক মাস আগে থেকে প্রতি শুক্রবার গ্রামের ৬০ পরিবারের সবাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করছেন৷ সরকারি বরাদ্দ সম্পর্কে তাঁদের জানা নেই৷
খালকুলপাড়া গ্রামের ঝুনু চাকমা, লাবণী চাকমা, সুইটি চাকমা, রিকুমনি চাকমা, সুজন চাকমা, শান্তি বিকাশ চাকমা, কৃতি চাকমা, নিগিরা মণি চাকমা ও সপ্তম শ্রেণীর ছাত্র এডিশন চাকমা জানায়, সরকারি বরাদ্দ সম্পর্কে তারা কিছুই জানে না৷ নিজেদের চলাচলের সুবিধার্থে প্রতি শুক্রবার গ্রামের সবাই মিলে রাস্তা নির্মাণের কাজ কের৷ রাস্তা নির্মাণের মূল উদ্যোক্তা স্থানীয় যুব সংঘের ছেলেরা৷
স্থানীয় গ্রামপ্রধান (কার্বাির) গজেন্দ্র কুমার চাকমা বলেন, ‘সরকারি বরাদ্দ সম্পর্কে আমরা কেউ কিছু জানি না৷ নিজেদের প্রয়োজনে স্বেচ্ছায় রাস্তাটি নির্মাণ করছি৷’
খালকুলপাড়া উদন্যা জোদা যুব সমিতির কোষাধ্যক্ষ সুজিতময় চাকমা, সদস্য রুপম চাকমা ও রাজেশ চাকমা জানান, এক মাস আগে থেকে তঁারা যুবকদের উদ্যোগে গ্রামের সবাই রাস্তাটি নির্মাণ করেছেন৷ রাস্তাটির নামে সরকারিভাবে নয় টন গম বরাদ্দের বিষয়ে কিছু জানেন কি না, জানতে চাইলে তাঁরা জানান, সরকারি বরাদ্দ সম্পর্কে তাঁরা কিছু জানেন না৷ তবে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশকল্যাণ চাকমা ক্লাবের উন্নয়নের জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন, শুধু এটুকুই জানেন৷
এলাকার যুবসমাজ রাস্তাটি নির্মাণ করেেছ স্বীকার করে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশকল্যাণ চাকমা বলেন, ‘স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে তাঁদের টাকা দিয়েছি৷’ ক্লাবে অনুদান হিসেবে মাত্র ২০ হাজার টাকা দিয়েছেন বলে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রতি কিস্তি বরাদ্দ ছাড় করার পর তাঁদের টাকা দিয়েছি৷’ তবে তিনি কত টাকা দিয়েছেন, তা জানাতে পারেননি৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন বলেন, ‘আমি বরাদ্দের প্রথম কিস্তি ছাড় করার পর সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাঁরা স্বেচ্ছায় রাস্তাটি নির্মাণ করছেন৷’
জানার পরও দুটি কিস্তি ছাড় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, যদি প্রকল্পের কাজ করা না হয়, তাহলে আইনগতভাবে চতুর্থ কিস্তি ছাড় দেওয়া হবে না৷ এবং যে তিনটি বরাদ্দ ছাড় দেওয়া হয়েছে, সেগুলোর আইনগতভাবে দ্বিগুণ বরাদ্দ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে৷