স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ শুরু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার তোরাপ শেখের পাড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল।
গোয়ালন্দ শহর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া। এই গ্রামে কয়েক শ লোকের বসবাস। গ্রামের সামনের প্রায় ১১০০ ফুট দৈর্ঘ্যের কৃষি মাঠ। মাঠ পেরিয়ে মহাসড়ক (দৌলতদিয়া-খুলনা)। গ্রামটির সঙ্গে মহাসড়কের যোগাযোগের কোনো রাস্তা না থাকায় গ্রামবাসীকে পড়তে হয় বেকায়দায়।
রাস্তা নির্মাণের জায়গা দিয়েছেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিকনেতা কাইয়ুম মোল্যা। তিনি বলেন, ‘একটি ভালো কাজে শরিক হতে পেরে গর্ববোধ করছি।’
সংগঠনটির আহ্বায়ক সুজন বলেন, ‘প্রথমে নিজেরা উদ্যোগ নিতে সাহস পাচ্ছিলাম না। পরে গ্রামবাসীর আশ্বাসে সংগঠনের আড়াই শ সদস্য মিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নিই।’
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘একজের এ ভালো কাজে পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করব। রাস্তাটি হলে ওই অঞ্চলের অন্তত সাতটি গ্রামের প্রায় এক হাজার পরিবার উপকৃত হবে।’