স্বেচ্ছাশ্রমে সংস্কার হচ্ছে সিক্কাটুলী পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শতবর্ষী সিক্কাটুলী পুকুর স্বেচ্ছাশ্রমে সংস্কার ও পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার দুপুরে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে স্থানীয় কয়েক শ বাসিন্দা পুকুর সংস্কার শুরু করেন। এলাকাবাসী জানান, সিক্কাটুলী পুকুর এ এলাকার একমাত্র পুকুর। এলাকার জলাবদ্ধতা নিরসনে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় আবর্জনায় ভরে গিয়ে পুকুরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এদিকে কিছু প্রভাবশালী ব্যক্তি পুকুরটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে তা ভরাট করে ইমারত নির্মাণের অপচেষ্টা শুরু করেন।