স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পদে ১৫ জন ও সম্পাদকমণ্ডলীতে ৩৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে সংগঠনের সভাপতি মোল্লা আবু কাউছার প্রথম আলোকে জানিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগে সহসভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান, মফিজুর রহমান, মঈন উদ্দিন, মারুফা আক্তার প্রমুখ মনোনয়ন পেয়েছেন। আর সম্পাদকমণ্ডলীতে আছেন সাঈদুল করিম, দেলোয়ার হোসেন, সাজ্জাদ সাকিব, বিপ্লব বড়ুয়া, তানভীর শাকিল, কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। জাতীয় শ্রমিক লীগে সহসভাপতি পদে আটজন ও সম্পাদকমণ্ডলীতে ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে। শ্রমিক লীগে সহসভাপতি পদে মনোনয়ন পেয়েছেন সরদার মোতাহার উদ্দিন, নূর কুতুব আলম, হাবিবুর রহমান আকন্দ, কামরুজ্জামান প্রমুখ। সম্পাদকমণ্ডলীতে হুমায়ুন কবির, তোফায়েল আহমেদ, খান সিরাজুল ইসলাম, সফর আলী মনোনয়ন পেয়েছেন। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের কার্যকরী কমিটির প্রথম সভা হয়। গত ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের ও ১৭ জুলাই শ্রমিক লীগের কাউন্সিল হয়।